মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রাতভর বজ্রঝড়ের শঙ্কা, সকালে ভয়ঙ্কর রূপ নিতে পারে কালবৈশাখী

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩১ জন সংবাদটি দেখেছেন

দেশজুড়ে আবারও ঝড়ো আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বজ্রপাত, দমকা হাওয়া ও কালবৈশাখী ঝড় মিলিয়ে পরিস্থিতি আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

শুক্রবার (১ মে) দুপুর থেকে শুরু করে শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির তীব্রতা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

আবহাওয়াবিদ ও গবেষকদের মতে, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহসহ দেশের অধিকাংশ বিভাগেই বজ্রসহ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি গতির দমকা হাওয়া বয়ে যেতে পারে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক মাধ্যমে দেওয়া পূর্বাভাসে জানান, শুক্রবার দুপুর থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বজ্রসহ কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে।

এছাড়া আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগের বিভিন্ন স্থানে ঝড়, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায়ও মাঝারি ধরনের ঝড় হতে পারে। খুলনা ও বরিশালে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ধরনের কালবৈশাখী পরিস্থিতি আগামী কয়েক দিন পর্যন্ত থাকতে পারে। তবে ৫ মে’র পর বৃষ্টিপাত কিছুটা কমে আসতে পারে।

এ অবস্থায় সতর্ক থাকতে এবং ঝড়ের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com