সিলেটে সুরমা নদীতীর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পে নদীর দুই তীরে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো গড়ে তোলা হবে।
শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর চাঁদনীঘাট এলাকায় প্রকল্পটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনের সময় তারেক রহমান প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা সম্পর্কে খোঁজ নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, Surma River-এর উভয় তীরে সৌন্দর্যবর্ধনের পাশাপাশি টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে নদীভাঙন রোধের পাশাপাশি নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগ বাড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উদ্বোধন শেষে একই স্থানে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে একটি সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।