বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

পীরগঞ্জে এমপির সাথে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময়

  • সবশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ১২৫ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ

পীরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন এর সাথে পীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সংসদ সদস্য শ্রমিকদের সার্বিক কল্যাণে কাজ করার আশ্বাস প্রদান করেন এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি  মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নায়েব আলী এবং সাংগঠনিক সম্পাদক  মুসা আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রমিকদের উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন সাংসদ সদস্য মাওলানা নুরুল আমিন ।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com