সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পীরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে আচমকা পরিদর্শনে এমপি মাওঃ নুরুল আমীন

  • সবশেষ আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

আরএনবি অনলাইন ডেস্কঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আচমকা পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মাওঃ মোঃ নুরুল আমীন। আজ ৩ মে রোববার সকালে পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষাব্যবস্থা, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষা পরিবেশ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি শিক্ষকদের সাথে কথা বলেন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোসলেম উদ্দিন এবং সহকারী শিক্ষা অফিসার নিলুফা আক্তার।

পরিদর্শনকালে সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সংশ্লিষ্টদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
এ ধরনের আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com