প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড পেজ থেকে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
এর আগে একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সাফিজ উদ্দিন আহমেদ, যিনি ওয়াকফ প্রশাসকের দায়িত্ব পালন করছেন।