মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সবশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৫ জন সংবাদটি দেখেছেন

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত ‘জাতীয় পুলিশ সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশ বাহিনীকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সেজন্য পুলিশ সদস্যদের নতুন করে শপথ নিতে হবে।

রোববার (১০ মে) সকালে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে এই রাজারবাগ পুলিশ লাইন্সেই পাকিস্তানি হানাদার বাহিনী বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। স্বাধীনতার জন্য আত্মাহুতি দেওয়া সেই পুলিশ সদস্যদের ত্যাগ স্মরণ করে তিনি বলেন, যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে হবে।

প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী যেন পুলিশকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেটি নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

পুলিশ বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করে তারেক রহমান বলেন, গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন প্রমাণ করেছে যে একটি স্বাধীন ও পেশাদার বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম। জনগণের জানমাল রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখাই পুলিশের মূল দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশ পুলিশ সদস্যদের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। বিদেশে অর্জিত এই সুনাম দেশের ভেতরেও ধরে রাখতে মানবিক ও জনবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণিল প্যারেড ও সালাম গ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com