মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

নতুন বিশ্ব রেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

  • সবশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৫২ জন সংবাদটি দেখেছেন

বৈভব সূর্যবংশী যেন প্রতিদিনই নতুন করে নিজের নাম লিখছেন রেকর্ড বইয়ে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করার কীর্তির পর এবার টি-টোয়েন্টি ক্রিকেটে গড়লেন আরও একটি বিশ্ব রেকর্ড।

শনিবার গুজরাট টাইটান্স-এর বিপক্ষে ম্যাচে ২৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৬ বলে ৩৬ রান করেন এই তরুণ ব্যাটার। তার ইনিংসে ছিল ৩টি চার ও ৩টি ছক্কা।

ম্যাচের প্রথম বলেই মোহাম্মদ সিরাজ-কে ছক্কা হাঁকিয়ে নিজের ইনিংস শুরু করেন বৈভব সূর্যবংশী। সেই ছক্কার মাধ্যমেই টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, মাত্র ৫১৪ বল খেলেই টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কার বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবেও এই কীর্তি নিজের করে নেন বৈভব।

এদিন তার তিনটি ছক্কাই আসে পাওয়ার প্লেতে। ফলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এর এক মৌসুমে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৩০টি ছক্কার নতুন রেকর্ডও গড়েছেন তিনি। এর আগে ২০২৪ মৌসুমে ২৯টি ছক্কা মেরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন অভিষেক শর্মা।

তবে ব্যক্তিগত রেকর্ডের দিনেও বড় হার এড়াতে পারেনি রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে সাই সুদর্শন ও শুবমান গিল-এর ফিফটিতে ২৩০ রানের বড় সংগ্রহ গড়ে গুজরাট টাইটান্স।

জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস ১৫২ রানেই গুটিয়ে যায়। রশিদ খান ৪টি এবং জেসন হোল্ডার ৩টি উইকেট নেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com