রংপুরের বড়দরগায় হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউস ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় জনগণ, শ্রমিক প্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা অংশ নেন।
বুধবার (১৩ মে) দুপুর ১২টায় হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর অধীনস্থ বড়দরগা হাইওয়ে থানা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই ফিরোজ আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বড়দরগা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
সভায় সড়ক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং হাইওয়ে পুলিশ-জনসাধারণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। স্থানীয় শ্রমিক নেতারা বিভিন্ন সমস্যা ও চাহিদা তুলে ধরেন এবং তা সমাধানে পুলিশের সহযোগিতা কামনা করেন।
অধিকাংশ বক্তাই বলেন, নিয়মিত এ ধরনের ওপেন হাউস ডে আয়োজন করলে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও যোগাযোগ আরও জোরদার হবে।