সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

উন্মোচিত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি

  • সবশেষ আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ জন সংবাদটি দেখেছেন
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ ট্রফি
উন্মোচিত হলো বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের ট্রফি

উন্মোচন করা হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। রেলওেয়ে পূর্বাঞ্চলের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং (সিআরবি) প্রাঙ্গণে এটি উন্মোচন করা হয়।

রোববার (২৬ অক্টোবর) চট্টগ্রামের ঐতিহাসিক এ ভবনের সামনে আয়োজিত এক রঙিন অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক লিটন কুমার দাস ও শাই হোপ ট্রফি উন্মোচন করেন।

দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলোকে ক্রিকেট-সম্পর্কিত আয়োজনের সঙ্গে যুক্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এর আগে ঢাকার লালবাগ কেল্লায় ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছিল। সিলেটের চা-বাগানেও একই ধরনের আয়োজন দেখা গেছে। এবার সেই ধারাবাহিকতায় টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনের জন্য শতবর্ষী সিআরবি এলাকাকে বেছে নেওয়া হয়।

অনুষ্ঠান শেষে লিটন ও হোপ ট্রফি হাতে সিআরবির পুরোনো রেল ইঞ্জিনের সামনে ফটোসেশনে অংশ নেন। নান্দনিক স্থাপনা ও প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমিতে ট্রফির সেই মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়। আগামীকাল সোমবার চট্টগ্রামের ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ হবে ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বাংলাদেশের দলে যারা খেলবেন তারা হলেন—

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামিম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নুরুল হাসান সোহান ও সাইফ হাসান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com