সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালকসহ নিহত ২

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৪ জন সংবাদটি দেখেছেন

ওবাইদুল ইসলাম,গাইবান্ধাঃ

গাইবান্ধার সদর উপজেলার কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় অটোচালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরগি পরিবহনের কাজে নিয়োজিত একটি পিকআপ ভ্যান গাইবান্ধা শহরের দিক থেকে আসছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক (৩০) নামে এক ব্যক্তি নিহত হন। তিনি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী (নিউ তালের তল) গ্রামের মাসুদুর রহমান দর্জির ছেলে।
এছাড়া গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ফরিদ মিয়া (৪৭)কে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফরিদ মিয়া সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার আবুল বাসারের ছেলে।
দুর্ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com