সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ সমাবেশ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন

স্টাফ রিপোর্টার: রংপুরে নারী ও শিশুদের ধর্ষণ, নির্যাতন ও সকল ধরনের সহিংসতা বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়-এর প্রধান ফটকের সামনে বহ্নিশিখা ও গ্রিন ভয়েসের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

সমাবেশ থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের সকল ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করা এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা বন্ধ করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা। এছাড়া ভিকটিম ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, ধর্ষণ মামলায় রাজনৈতিক প্রভাব ও আপস সংস্কৃতি বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন হয়রানি প্রতিরোধ সেল গঠন এবং অনলাইন ও অফলাইনে নারীর প্রতি সহিংসতা ও কুরুচিপূর্ণ প্রচারণার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।

সমাবেশে আরও বলা হয়, শিশু সুরক্ষা আইন বাস্তবায়নে প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং প্রতিটি থানা ও আদালতে ভিকটিমবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। এতে গ্রিন ভয়েসের রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল্লাহ বিন জাহিদ, সাধারণ সম্পাদক আরমান আলী ও সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। পরে তারা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com