সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

মধুভাত খেয়ে মুগ্ধ জয়া আহসান, ভাইরাল ভিডিওতে সরগরম নেটদুনিয়া

  • সবশেষ আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৬০ জন সংবাদটি দেখেছেন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে আবারও আলোচনায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার আলোচনার বিষয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার ‘মধুভাত’।

ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সবুজ রঙের পোশাকে সেজে টেবিলের সামনে বসে আছেন জয়া আহসান। তার সামনে মাটির পাত্রে পরিবেশন করা হয়েছে চট্টগ্রামের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার মধুভাত। ভিডিওতে তিনি জানান, বহুবার নাম শুনলেও এবারই প্রথম এই খাবারের স্বাদ নিচ্ছেন।

খাবারটির বর্ণনা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, মধুভাত মূলত এক ধরনের ফারমেন্টেড বা বিশেষ প্রক্রিয়ায় প্রস্তুত করা মিষ্টি ভাত। এটি পোলাওয়ের চাল, জ্বালা চাল, নারকেল, নারকেলের দুধ, মধুসহ বিভিন্ন উপাদান দিয়ে তৈরি করা হয়।

ভিডিওতে দেখা যায়, একটি বড় কাঠের চামচ দিয়ে মাটির পাত্র থেকে মধুভাত তুলে নারকেলের খোল দিয়ে তৈরি ছোট বাটিতে নেন তিনি। পরে হাত দিয়ে খাবারটি মুখে দিয়ে স্বাদ গ্রহণ করেন এবং বেশ তৃপ্তি প্রকাশ করেন। সেই সঙ্গে খাবারটির প্রশংসাও করেন।

ভিডিওটি প্রকাশের পর নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। অনেকে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই খাবারের বিশেষত্ব তুলে ধরেন। একজন মন্তব্য করেন, “চট্টগ্রামের ট্র্যাডিশনাল খাবার এই মধুভাত, খেলে একটু ঘুম ঘুম ভাব আসতে পারে।”

আবার কেউ কেউ অভিনেত্রীর পোশাক ও পরিবেশের রঙের সামঞ্জস্য নিয়েও মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “শরীরের সঙ্গে দারুণ ম্যাচিং কালার।”

সব মিলিয়ে প্রথমবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাতের স্বাদ নেওয়ার অভিজ্ঞতা ভাগ করে নেওয়া জয়া আহসানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে এবং নতুন করে এই আঞ্চলিক খাবারটির প্রতি আগ্রহ তৈরি করেছে।

মধুভাত চট্টগ্রাম অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার, যা বিশেষ উৎসব, পারিবারিক আয়োজন এবং গ্রামীণ সংস্কৃতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com