সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সদস্যসচিবকে অবাঞ্ছিত ঘোষণা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ২৩ জন সংবাদটি দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটির সদস্যসচিব খন্দকার আল ইমরানকে পদ থেকে অপসারণ করে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (১ জুন) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটির মুখ্য সংগঠক জান্নাতুল ফিরদাউস মিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের আদর্শিক অবস্থান ও নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে জেলা কমিটির শীর্ষ নেতারা সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নিয়েছেন।

সংগঠনের দাবি, ইমরান একটি রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও প্রচারণামূলক পোস্ট শেয়ার করছিলেন, যা সংগঠনের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।

খন্দকার আল ইমরান বলেন, জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠনে যুক্ত হওয়ার পরিকল্পনা করছি, এমন কথা আগেই বর্তমান সংগঠনের নেতাকর্মীদের জানিয়েছিলাম। এজন্য সম্মানজনকভাবে দায়িত্ব ছাড়তে পদত্যাগপত্র ও ছাড়পত্র চেয়েছিলাম।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা কমিটির মুখ্য সংগঠক জান্নাতুল ফিরদাউস মিম জানান, সদস্যসচিব পদে থেকে অন্য রাজনৈতিক প্ল্যাটফর্মের কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ইমরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com