সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

গাইবান্ধায় বজ্রপাতে প্রাণ গেল মা-ছেলের

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৭১ জন সংবাদটি দেখেছেন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে।  বুধবার  সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের মান্দুরা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার সনীল চন্দ্র দাসের স্ত্রী কল্পনা রানী (৫৫) এবং তার ছেলে সোহাগ চন্দ্র দাস (৩০)। নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ভরতখালী ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন আলম জানান, সোহাগ ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। বুধবার সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা দেখা দিলে বাড়ির পাশের জমিতে শুকাতে দেয়া গাছের পাতা তুলে আনতে যান তিনি। পরে পাতা তুলতে তার মা-ও সেখানে আসেন। এসময় বজ্রপাতে সেখানেই লুটে পড়েন তারা। স্বজনেরা তাদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেয়ার পথেই মারা যান মা-ছেলে।

সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল কবীর বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন যোগাযোগ রাখছে। সরকারি নীতিমালা অনুযায়ী তাদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেয়া হবে।’

তিনি সবাইকে বৈরী আবহাওয়ার সময় সতর্ক থাকার এবং বজ্রপাতের ঝুঁকি এড়াতে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com