শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর মেডিকেলে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা, জরুরি বিভাগে সেবা ব্যাহত মাদক পাচার দমনে এক অভিনব পন্থা অবলম্বন করেছে পেরু বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী সুবর্ণচরে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ

সুবর্ণচরে নারীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

  • সবশেষ আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২ জন সংবাদটি দেখেছেন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ববিরোধের জেরে এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার তাসলিমা আক্তার খুকি (৩৫) একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত মো. সফিক (৩৮) স্থানীয় যুবদলের সাবেক এক নেতা বলে জানা গেছে।

ভুক্তভোগীর অভিযোগ, তার স্বামী কয়েক মাস ধরে সফিকের অধীনে কাজ করলেও বেতন পাননি। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সকালে বাড়ির পাশের নদীতে বসানো একটি জাল নিয়ে বিরোধের জেরে প্রথমে তার স্বামীকে মারধর করা হয়। পরে স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও মারধরের শিকার হতে হয়।

তিনি আরও অভিযোগ করেন, সফিক ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সফিক। তার দাবি, ভুক্তভোগীর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ক ছিল। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে বিরোধের সৃষ্টি হয়। শনিবার সকালে জাল নিয়ে আসার সময় উল্টো তিনি হামলার শিকার হন এবং তার নাক ফেটে যায়।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

এ বিষয়ে মোহাম্মদ লুৎফর রহমান বলেন, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষের বক্তব্যকেই অভিযোগ ও পাল্টা অভিযোগ হিসেবে বিবেচনা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com