সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা আদিতমারীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ বিএসএফের পুশইনের অভিযোগ, কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় আটকা শিশুসহ ৯ জন নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন জাকসু জিএস; সময় চাইলেন ভিপি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলে প্রস্তুত ইউরোপের চার দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য বিশ্বকাপে কেন এত গোলাপি বুট? প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, এক ধর্মগুরুর বিস্ফোরক দাবি

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

  • সবশেষ আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৫ জন সংবাদটি দেখেছেন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর পাঁচ বছর বয়সী এক শিশুর মরদেহ কংস নদী থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার গোয়াতলা ইউনিয়নের টাঙ্গাহাটি গ্রাম থেকে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা কংস নদীতে একটি শিশুর মরদেহ ভাসতে দেখতে পান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

পরিবারের সদস্যদের দাবি, মরদেহ উদ্ধারের পর শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং রক্তক্ষরণের আলামত দেখা গেছে। এ কারণে তারা শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন।

খবর পেয়ে ধোবাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত শিশুর এক স্বজন ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে। শিশুটির শরীরে কিছু আলামত পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ এবং কোনো ধরনের অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের ফলাফল এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com