মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা আদিতমারীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ বিএসএফের পুশইনের অভিযোগ, কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় আটকা শিশুসহ ৯ জন নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর ছাত্রত্ব শেষ, হল ছাড়লেন জাকসু জিএস; সময় চাইলেন ভিপি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলে প্রস্তুত ইউরোপের চার দেশ ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য বিশ্বকাপে কেন এত গোলাপি বুট? প্রস্তাবিত বাজেটে মধ্যবিত্তের ওপর চাপ সহসাই কমবে না : দেবপ্রিয় ভট্টাচার্য রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, এক ধর্মগুরুর বিস্ফোরক দাবি

আদিতমারীতে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক নারীদের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ

  • সবশেষ আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬ জন সংবাদটি দেখেছেন

গ্রামীণ অর্থনীতি সচল রাখা এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে লালমনিরহাটের আদিতমারীতে প্রান্তিক নারীদের মাঝে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) BRAC মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে উপজেলার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ৪৭ জন প্রান্তিক নারীর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

সুবিধাভোগীরা আদিতমারী উপজেলার ভাদাই, সারপুকুর, মহিষখোচা, খুনিয়াগাছ, পলাশী ও সাপ্টিবাড়িসহ বিভিন্ন ইউনিয়নের ব্র্যাকের সদস্য।

কর্মসূচির আওতায় প্রত্যেক নারীকে বিনামূল্যে ২০টি করে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা দেওয়া হয়। পাশাপাশি হাঁস পালন, রোগ প্রতিরোধ এবং সঠিক পরিচর্যা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন আশরাফুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন মো. এন্তাজ আলী, মো. শহিদুর রহমান, জয়ন্ত চন্দ্র বর্মন, চিত্র রঞ্জন দাস, রনজিত কুমার রায় এবং ডা. খুশি রানী রায় প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন গ্রামীণ নারীদের আয় বৃদ্ধির পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে ডিম ও মাংস উৎপাদনের মাধ্যমে পরিবারের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে এ ধরনের টেকসই কর্মসূচি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ব্র্যাকের এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মত দেন বক্তারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com