বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ ‘আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক’—শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃতি শিক্ষার্থীদের সঙ্গে তিন ঘণ্টার খোশগল্পে জাইমা রহমান বেগম রোকেয়া পদক ২০২৬-এর জন্য মনোনয়ন আহ্বান যাত্রীদের সঙ্গে তুমুল ঝগড়া, চাকরি হারালেন স্পাইসজেটের বিমানবালা বিশ্বে মাছ উৎপাদনে নতুন রেকর্ড, মানুষের খাদ্যের প্রধান উৎস এখন চাষের মাছ পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এমপি জেবা আমিন খান জুনে আরও ৪ কার্গো এলএনজি আমদানি করবে সরকার, গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখার উদ্যোগ ব্রাজিল সমর্থক বুবলীর মুখেও মেসি বন্দনা, বললেন ‘মেসি সবার’ যারা নিজেদের স্বার্থে কথা বলে, তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে: প্রধানমন্ত্রী

‘আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক’—শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • সবশেষ আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৪ জন সংবাদটি দেখেছেন

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক। বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা।”

বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ-এ আয়োজিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনের কঠিন সময়ে অনেক বড় রাজনৈতিক নেতা দেশ ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া দেশের জনগণকে ছেড়ে কোথাও যাননি। তিনি বলেছিলেন, বাংলাদেশই তার প্রথম এবং শেষ ঠিকানা।”

তিনি আরও বলেন, “আমাদের একটাই লক্ষ্য, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। দেশকে এগিয়ে নিতে হলে ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে উৎপাদনশীল শক্তিতে রূপান্তর করতে হবে।”

বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী স্মরণ করেন নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতির কথা। তিনি বলেন, সিলেটের মাটি থেকে প্রচারণা শুরু করার সময় তিনি চা-শ্রমিক পরিবারের নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা দিয়েছিলেন।

তারেক রহমান বলেন, “আজ আল্লাহর অশেষ রহমতে আমি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের সুযোগ পেয়েছি। নারী চা-শ্রমিকদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিতে পেরে আমি আনন্দিত।”

তিনি জানান, আগামী এক বছরের মধ্যে দেশের প্রায় সব চা-বাগানের নারী শ্রমিক এবং পর্যায়ক্রমে আরও পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “পুরুষদের পাশাপাশি নারীদের স্বাবলম্বী না করতে পারলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এজন্যই আমরা নারীপ্রধান পরিবারগুলোর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি।”

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী একটি জাম ও একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এজেডএম জাহিদ হোসেন। এছাড়া বক্তব্য দেন ফারজানা শারমীন, ফয়জুল করিম নয়ন, মজিবুর রহমান চৌধুরী এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন বিশ্বাস।

উল্লেখ্য, প্রায় ২০ বছর পর শ্রীমঙ্গল সফরে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com