সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

  • সবশেষ আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৮২ জন সংবাদটি দেখেছেন

হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলার জবাবে ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের দাবি, শনিবার পানামায় নিবন্ধিত তেলবাহী জাহাজ কিকুতে ইরানের হামলার পর মার্কিন নৌ ও বিমানবাহিনী হরমুজ প্রণালী ও আশপাশের এলাকায় ইরানের ১০টি সামরিক স্থাপনায় হামলা চালায়।

মার্কিন বাহিনীর দাবি, হামলায় নজরদারি কেন্দ্র, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র, ড্রোনের গুদাম এবং মাইন পেতে রাখার সক্ষমতাসহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে, ইরানের গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলের সিরিক ও কেশম এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগের দিন শুক্রবারও একই ধরনের হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তখনও একটি বাণিজ্যিক জাহাজে হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছিল বলে ওয়াশিংটনের দাবি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com