সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

নীলফামারীতে চলন্ত ট্রেন থেকে পড়ে আহত স্কুল শিক্ষার্থী

  • সবশেষ আপডেট : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪২ জন সংবাদটি দেখেছেন

নীলফামারীর ডোমারে চলন্ত ট্রেন থেকে পড়ে রিফাত ইসলাম (৯) নামে এক স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় তার একটি পা ভেঙে যায় বলে জানা গেছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন উত্তরপাড়া রেললাইনে এ ঘটনা ঘটে।

আহত রিফাত ইসলাম সৈয়দপুরের নয়াটোলা এলাকার শামিম হোসেনের ছেলে ও তুলসীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদসংলগ্ন উত্তরপাড়া রেললাইনে পৌঁছালে রিফাত চলন্ত ট্রেন থেকে পড়ে যায়। সে পড়ে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান৷

এ বিষয়ে ডোমার ফায়ার সার্ভিস স্টেশনের লিডার জাহিদুল হক ঢাকাপোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলেটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার একটি পায়ের হাড় ভেঙে গেছে ও মাথায় গুরুতর আঘাত পেয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ঢাকাপোস্টকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস ছেলেটিকে উদ্ধার করেছে। সে হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com