সাইবার সুরক্ষা আইন সংশোধনে ৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি
সবশেষ আপডেট :
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
৪২
জন সংবাদটি দেখেছেন
‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্তকরণের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
কমিটির অন্যান্য সদস্য হলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানতথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান
মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, কমিটি ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সংশোধনী ও সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করবে।
সরকারের প্রত্যাশা, সংশোধিত আইনটি সাইবার নিরাপত্তা জোরদার, ডিজিটাল অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর সেবার নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে।