সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আর্জেন্টিনার জালে কেপ ভার্দের দুই গোল, কথা রাখলেন ব্রাজিলভক্ত চিকিৎসক

  • সবশেষ আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৪১ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগাছার শিশু চিকিৎসক ডা. মাহফুজার রহমান বাঁধন নিজের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দে আর্জেন্টিনার বিপক্ষে অন্তত একটি গোল করতে পারলে এক বছর বিনামূল্যে রোগী দেখবেন বলে ঘোষণা দিয়েছিলেন তিনি। ম্যাচে কেপ ভার্দে আর্জেন্টিনার জালে দুটি গোল করার পর তিনি জানান, নিজের অঙ্গীকার থেকে সরে আসছেন না।

শনিবার (৪ জুলাই) সকালে তিনি বলেন, ফুটবল বিশ্বকাপ শুধু খেলা নয়, এটি আনন্দ ও সম্প্রীতিরও উপলক্ষ। প্রিয় দলকে সমর্থন, প্রতিদ্বন্দ্বী দলকে নিয়ে মজার ট্রল এবং খেলা শেষে একসঙ্গে আড্ডা দেওয়াই বিশ্বকাপের সৌন্দর্য।

নিজের সমর্থনের বিষয়ে ডা. বাঁধন বলেন, তিনি আজীবন ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনার বিপক্ষে যেই দলই খেলুক, তিনি সেই দলকেই সমর্থন করেন। সেই কারণেই কেপ ভার্দের পক্ষে ছিলেন। যদিও কেপ ভার্দে ৩-২ ব্যবধানে হেরেছে, তবু পুরো ম্যাচে আর্জেন্টিনাকে কঠিন লড়াইয়ে ফেলতে পেরেছে বলেই তিনি আনন্দিত। তার মতে, বর্তমান আর্জেন্টিনা দলকে নিয়ে অনেক দূর যাওয়া কঠিন হবে এবং লিওনেল মেসি অবসরে গেলে দলটি আরও চ্যালেঞ্জের মুখে পড়বে।

নিজের ঘোষণার বিষয়ে তিনি বলেন, তিনি প্রতিশ্রুতিতে অটল রয়েছেন। আগামী এক বছর তার চেম্বারে কেপ ভার্দের জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে কোনো ভিজিট নেওয়া হবে না।

তবে এই সুবিধা পেতে রোগীদের একটি শর্ত মানতে হবে। কেবল কেপ ভার্দের জার্সি পরে তার চেম্বারে এলে তারা বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।

এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি ঘোষণা দিয়েছিলেন, কেপ ভার্দে যদি আর্জেন্টিনার বিপক্ষে অন্তত একটি গোল করতে পারে, তাহলে তিনি এক বছর বিনামূল্যে রোগী দেখবেন। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। ম্যাচে কেপ ভার্দের দুই গোলের পর তিনি আনুষ্ঠানিকভাবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দেন।

ডা. মাহফুজার রহমান বাঁধন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশুরোগ বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি নিজ জন্মস্থান পীরগাছায় স্বল্পমূল্যে চিকিৎসাসেবা দিয়ে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com