সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

রংপুরে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৫৪ জন সংবাদটি দেখেছেন

রংপুরে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকা এবং পীরগাছা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রংপুরের মাহিগঞ্জ এলাকার শাহ আমানত কোল্ড স্টোরেজ সংলগ্ন গুঞ্জর খাঁ এলাকায় খেলার সময় চার শিশু একটি ডোবায় নামে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়। পরে ওই এলাকার ফারুক মিয়ার শিশু সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ কামদেব নামাপাড়া গ্রামে পানিতে ডুবে শামিমা জান্নাত (২) নামে আরেক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মো. শহিদুল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অজান্তে পানিতে পড়ে যায় শামিমা। অনেক খোঁজাখুঁজির পর তাকে পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিনে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল শিশুদের নিরাপত্তায় পরিবারের সদস্যদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর, ডোবা ও জলাশয়ের পাশে শিশুদের একা না রাখার পরামর্শ দিয়েছেন তারা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com