জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর কমিটির নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মদ ইমতি, আর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাজিম উল হক।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (৭ নভেম্বর) এই কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়।
রংপুর মহানগর কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থী আদনান সামির। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ জামিল হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন আরসিসিআই বিজনেস স্কুলের আয়ান আহসান।
সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয় দপ্তর ও প্রচার সম্পাদক এবং যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করবেন।
এছাড়া যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের সরোজ্জামান সিজান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেহেদী হাসান নাহিদ, সরকারি বেগম রোকেয়া কলেজের মোছা. মোবাশ্বারা বর্ণমালা, এবং হাজী মহসিন সরকারি কলেজের শাকিল আলম।
যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির ফারহান তানভীর ফাহিম, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মাহদী হাসান অনিক, মাহিগঞ্জ আলিয়া মাদ্রাসার গোলাম আজম রাহুল, কারমাইকেল কলেজের মেহেদী হাসান এবং সোহরাওয়ার্দী শিথিল।
সংগঠক পদে রয়েছেন রংপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির নাহিদ হাসান খন্দকার, হারাগাছ সরকারি কলেজের মো. নাঈম, বিয়াম মডেল কলেজের সাদিয়া ইসলাম প্রাপ্তি, এবং লায়ন্স কলেজের মোজাইদুল ইসলামসহ মোট নয়জন সদস্য।
সদস্য পদে রয়েছেন আইইউবির ফয়সাল রহমান ও শাহরিয়ার নওশিন, আরপিআইয়ের আব্দুর রাকিব, রংপুর সরকারি কলেজের সুমন হাসান বিজয় এবং মিজানুর রহমান মুন্না।
জাতীয় ছাত্রশক্তি মূলত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)-এর পুনর্গঠিত রূপ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গঠিত এই সংগঠনটি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আদর্শিক সহযোগী ছাত্র সংগঠন হিসেবে কাজ করছে। ২৩ অক্টোবর বাগছাস বিলুপ্ত হওয়ার পর জাতীয় ছাত্রশক্তি নতুনভাবে যাত্রা শুরু করে।