অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির কীয় অ্যাকাউন্ট (এক্সপোর্ট) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ২৪ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২৩ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রাণ গ্রুপ
পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
বিভাগ: কীয় অ্যাকাউন্ট (এক্সপোর্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি, পরিসংখ্যান, মার্কেটিং অথবা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (CRM) সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। মাইক্রোসফট অফিসের এক্সেল, ওয়ার্ড ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। পাশাপাশি প্রতিবেদন লেখা ও উপস্থাপনায় পারদর্শী হতে হবে।
অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: ২২ থেকে ৩০ বছর
কর্মস্থল: নাটোর ও রাজশাহী
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট ও বছরে দুটি উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এই লিংকে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৩ নভেম্বর ২০২৬।