বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী জামায়াতের সঙ্গে জোটে থেকেও স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে চায় এনসিপি বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল ডিসেম্বর-জানুয়ারিতে, তার আগেই বর্ষার মৃত্যু তারাগঞ্জে রোড ডিভাইডারে বাসের ধাক্কা, হেলপার নিহত, আহত অন্তত ৩০ ঠাকুরগাঁও-১ আসনে ১ লাখ ভোটে এগিয়ে ধানের শীষের ফয়সল আমীন রূপপুরে ‘পাওয়ার স্টার্ট’ শুরু, জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়ার পথে বাংলাদেশ যান্ত্রিক ত্রুটিতে নারিতায় আটকে প্রধানমন্ত্রীর ফ্লাইট, ফিরতে বিলম্ব রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫ জন সংবাদটি দেখেছেন
পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা
পাবনায় বিএনপি নেতাসহ ২ জনকে গুলি করে হত্যা

পাবনার সদর উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা রিপন হোসেন (৪০) ও পুষ্পপাড়া হাটের ইজারাদার আব্দুস সালাম (৫০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটের ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত রিপন হোসেন সদর উপজেলার ধর্মগ্রাম এলাকার প্রয়াত ওমেদ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। অন্যদিকে আব্দুস সালাম একই এলাকার প্রয়াত আরজ আলী ব্যাপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুষ্পপাড়া হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় ইজারাদারের কক্ষে বসে বৈঠক করছিলেন তাঁরা। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে তাঁরা গুরুতর আহত হন।

পরে তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পাবনার পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com