সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পঞ্চগড়ে টানা পাঁচ দিন ১৩ ডিগ্রি তাপমাত্রা, শীতের দাপট বাড়ছে

  • সবশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১০৬ জন সংবাদটি দেখেছেন

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রভাব দিন দিন প্রকট হচ্ছে। টানা পাঁচ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করায় শীতের অনুভূতি আরও বেড়েছে এলাকাজুড়ে। ভোরের কনকনে হাওয়া আর সকালবেলার কুয়াশা শীতের উপস্থিতি জানান দিচ্ছে স্পষ্টভাবেই।

রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বেড়ে যাওয়া বাতাসের আর্দ্রতা এখন ৮৪ শতাংশ। যদিও সকাল গড়াতেই আকাশে রোদ দেখা যায়, তবে শীতের তীব্রতা তাতে খুব একটা কমছে না।

এর আগের দিনও একই সময়ে তাপমাত্রা ছিল ১৩.১ ডিগ্রি আর গত কয়েকদিন ছিল ১৩.২ থেকে ১৩.১ ডিগ্রির মধ্যে। ফলে দিনের বেলায় রোদ থাকলেও ভোর ও সকালে জমে থাকা ঠান্ডা কাটছে না সহজে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, “পঞ্চগড়ে শীত ধীরে ধীরে আরও বাড়ছে। ডিসেম্বরের শুরু থেকেই তাপমাত্রা আরও কমে যেতে পারে। চলতি মাসে শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে।”

উত্তরাঞ্চলের প্রবীন বাসিন্দাদের মতে, নভেম্বরের শেষ থেকেই শীত অনুভূত হলেও এবার সময়ের আগেই তাপমাত্রা কমতে শুরু করেছে, যা ইঙ্গিত দিচ্ছে আরও কঠিন শীতের।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com