সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

‘আমার জানাজায় জামায়াত–শিবিরের কেউ যেন উপস্থিত না থাকে’

  • সবশেষ আপডেট : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১২০ জন সংবাদটি দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু জানিয়েছেন, মৃত্যুর পর তাঁর জানাজায় জামায়াত–শিবিরের কোনো নেতাকে তিনি উপস্থিত থাকতে দিতে চান না।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন ইচ্ছা প্রকাশ করেন।

মিশু তার স্ট্যাটাসে লেখেন, জীবদ্দশায় ছাত্রদলে থেকে তিনি কী পেয়েছেন বা কী পাননি—সেসব বিচার তিনি মৃত্যুর পর করতে চান। তবে তাঁর একমাত্র অনুরোধ, “মৃত্যুর পর আমার জানাজায় যেন জামায়াত–শিবিরের কোনো নেতাকে থাকতে দেওয়া না হয়। এই দায়িত্ব ছাত্রদলই পালন করবে।”

এ পোস্টে মন্তব্য করে এ এফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সায়মন লিখেছেন, “তোর আগে আমার মৃত্যু না হলে, এই ওসিয়ত পূরণ করব।”

আরেকটি মন্তব্যে রাহাত শুভ নামের একজন লেখেন, “দেশবিরোধী শক্তির প্রতি কতটা ঘৃণা থাকলে মানুষ এমন কথা বলে!”

বিষয়টি জানতে চাইলে আবিদুর রহমান মিশু বলেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত–শিবিরের নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিক অপপ্রচার ও কটূক্তি করে আসছেন।

বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা ও তারেক রহমানের দেশে না ফেরা নিয়েও তারা অপপ্রচার ছড়িয়েছে বলে দাবি করেন তিনি। এসব আচরণে তিনি ব্যথিত হয়ে ফেসবুকে এমন পোস্ট দিয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com