সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

স্বেচ্ছাশ্রমে লালমনিরহাটে ঐতিহ্যবাহী খেলার মাঠ সংস্কার করল বিএনপি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ জন সংবাদটি দেখেছেন

লালমনিরহাটে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এমটি হোসেন ইনস্টিটিউট খেলার মাঠ স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খেলাধুলার অনুপযোগী হয়ে পড়া মাঠটি নিজের খরচে ও শ্রমে ভরাট করেন তারা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে মাঠ সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। পরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ট্রাকে করে মাটি এনে মাঠে ফেলেন এবং রোলার দিয়ে সমতল করে দেন।

স্থানীয়রা জানান, বৃষ্টি হলে মাঠটি পানিতে ডুবে যেত এবং বড় বড় গর্তের কারণে শিশু-কিশোরদের খেলাধুলা করা সম্ভব হত না। দীর্ঘদিন অব্যবহৃত থাকার ফলে এটি এলাকায় অবৈধ কার্যক্রমের স্থানে পরিণত হয়েছিল। মাঠ সংস্কারের দাবি বহুদিন ধরেই ছিল এলাকাবাসীর।

একজন স্থানীয় বাসিন্দা আব্দুল ওহাব বলেন—“মাঠটি বেহাল অবস্থায় ছিল। এখন সংস্কারের পর আবারও খেলাধুলার পরিবেশ ফিরছে, এতে আমরা খুশি।”

কিশোর মেহেদী হাসান জানান—“আমরা কয়েকবার মাঠ সংস্কারের আবেদন করেছি। সংস্কার না হওয়ায় খেলাধুলা বন্ধ ছিল। এখন মাঠটি আগের রূপ ফিরে পাচ্ছে।”

সংস্কার কার্যক্রম উদ্বোধনের সময় অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন—“আবাসিক এলাকার মধ্যে এই একমাত্র মাঠটি স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও মাদকমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি জানান, মাঠটি সংস্কার করে শিশু-কিশোর ও ক্রীড়াপ্রেমীদের জন্য উপযোগী করে তোলা হচ্ছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com