শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ

  • সবশেষ আপডেট : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করে বলেছেন, দেশের একটি রাজনৈতিক দল ধর্মের অপব্যবহার করে জনগণকে ভুল পথে পরিচালিত করছে। তিনি দাবি করেন, ওই দলটি নির্দিষ্ট প্রতীকে ভোট দিলে ‘জান্নাত নিশ্চিত’—এমন প্রচারণা চালাচ্ছে, যা ধর্মকে ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহারের শামিল।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “আমরা ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চাই না। আমরা চাই জনগণের ভবিষ্যৎ নিয়ে আমাদের বাস্তবসম্মত পরিকল্পনা মানুষের কাছে তুলে ধরতে। নীতি–আদর্শহীন রাজনীতি দেশের জন্য ঝুঁকিপূর্ণ।” তিনি আরও বলেন, জনগণ এখন সচেতন; তারা প্রতারণামূলক বক্তব্য বিশ্বাস করে না। রাষ্ট্র পরিচালনায় সুস্পষ্ট পরিকল্পনার অভাব ভবিষ্যতে যেকোনো রাজনৈতিক দলের ব্যর্থতার কারণ হতে পারে।

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াত ধর্মীয় আবেগকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে, যা সমাজে বিভাজন সৃষ্টি করে। বিএনপির ঘোষিত সাত দিনব্যাপী কর্মসূচির এটি দ্বিতীয় দিন। এই কর্মসূচির মাধ্যমে ‘আগামীর বাংলাদেশ’ বিষয়ে জনমত সংগ্রহ করা হচ্ছে। সংগৃহীত মতামতের ভিত্তিতে দলটির পরবর্তী নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হবে।

দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল আনুষ্ঠানিকভাবে এই সাত দিনের কর্মসূচি উদ্বোধন করা হয়, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com