সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

জরিপে দেখা গেল:

নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে মনে করেন ৬৬ শতাংশ মানুষ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ জন সংবাদটি দেখেছেন

দেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসনে বিএনপি জয়ী হবে—এমনটাই মনে করছেন দেশের ৬৬ শতাংশ নাগরিক। গুরুত্বপূর্ণ সামাজিক–রাজনৈতিক বিষয়ে জনমত যাচাই করতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কিমেকারস কনসাল্টিং লিমিটেড পরিচালিত সর্বশেষ জরিপে এ ফল উঠে এসেছে।

জরিপটির শিরোনাম ছিল—‘গুরুত্বপূর্ণ সামাজিক–রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’।

জরিপ বলছে, বিএনপির পর জনগণের আস্থার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী।
অর্ধেকের বেশি অংশগ্রহণকারী মনে করেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের পরিস্থিতির উন্নতি হবে। অপরদিকে প্রায় এক–তৃতীয়াংশ মনে করেন, জামায়াত জিতলেও দেশ ভালোভাবে পরিচালিত হবে।

‘সুষ্ঠু নির্বাচন হলে কোন দল সবচেয়ে বেশি আসন পাবে’—এমন প্রশ্নে: ৬৬%: বিএনপি, ২৬%: জামায়াতে ইসলামী, ৭% এর কিছু বেশি: আওয়ামী লীগ, ০.৮%: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ০.১%: ইসলামী আন্দোলন বাংলাদেশ, ০.১%: জাতীয় পার্টি (জাপা)

নারী–পুরুষ বা বয়স অনুযায়ী মতামতে উল্লেখযোগ্য কোনো পার্থক্য পাওয়া যায়নি বলেও জরিপে জানানো হয়েছে।, দেশের সর্বোত্তম স্বার্থে কোন দল ক্ষমতায় এলে ভালো হবে—প্রশ্নে: ৫৭%: বিএনপি, ৩২.৫%: জামায়াতে ইসলামী, ৮.৫%: আওয়ামী লীগ, ০.৯%: এনসিপি, ০.১%: জাতীয় পার্টি (জাপা), ০.১%: ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রথম আলোর উদ্যোগে কিমেকারস কনসাল্টিং লিমিটেড এই জরিপটি পরিচালনা করে। জরিপ এলাকা: দেশের ৫টি শহর ও ৫টি গ্রাম/আধা-শহর, বয়স: ১৮–৫৫ বছর, মোট নমুনা: ১,৩৪২ জন, পুরুষ: ৬৭৪, নারী: ৬৬৮, তথ্য সংগ্রহের সময়: ২১–২৮ অক্টোবর, জরিপের নির্ভরযোগ্যতা: ৯৯% (জরিপকারী প্রতিষ্ঠানের দাবি)

জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে, এটি কোনও নির্দিষ্ট নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করে না। তবে অন্তর্ভুক্ত করা হয়েছে এমন ব্যক্তিদের, যারা অনলাইন বা ছাপা পত্রিকা পড়তে পারেন এবং আগামী নির্বাচনে ভোট দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com