মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

সিলেটে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল বিয়ানীবাজার

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ জন সংবাদটি দেখেছেন

সিলেট অঞ্চলে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাত ২টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে সামান্য কম্পনটি অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের বিয়ানীবাজার উপজেলা। এর স্থানাঙ্ক— অক্ষাংশ ২৪.৮৩° উত্তর ও দ্রাঘিমা ৯১.৮৩° পূর্ব। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ২১৬ কিলোমিটার বলে জানানো হয়।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৫, যা মৃদু শ্রেণিভুক্ত। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

যদিও ভূমিকম্পের মাত্রা খুব কম, তবে সিলেট অঞ্চলে গত কয়েক মাসে ছোট ছোট ভূমিকম্প বারবার অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় বিশেষজ্ঞরা সতর্কতার পরামর্শ দিচ্ছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com