শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পতাকা টাঙ্গাতে গিয়ে গাছে অজ্ঞান যুবক, ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব : এফবিসিসিআই ভিনি-রাফিনিয়ার কাঁধে ব্রাজিলের হেক্সা স্বপ্ন ভারতের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, কুলাউড়া সীমান্তে উত্তেজনা তিস্তা মহাপরিকল্পনায় বরাদ্দ স্পষ্ট না হওয়ায় ধোঁয়াশা: নজরুল ইসলাম হক্কানী রংপুরের ধর্ষণ মামলার পলাতক আসামি নোয়াখালী থেকে গ্রেপ্তার বিশ্বকাপ নিয়ে অস্বস্তিকর অবস্থায় যুক্তরাষ্ট্র-ইরানি সমর্থকরা

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আসিফ মাহমুদ

  • সবশেষ আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ জন সংবাদটি দেখেছেন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ সিদ্ধান্ত জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে আসিফ মাহমুদ এবং আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেন। তাদের দলীয় যোগদানের গুঞ্জন চললেও শেষ পর্যন্ত আসিফ জানালেন—তিনি কোনো বড় রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না; বরং স্বতন্ত্রভাবেই ভোটের মাঠে লড়বেন।

ভিডিওবার্তায় আসিফ বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ ঠিক করার সুযোগ এসেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন কঠিন হলেও অসম্ভব নয়। বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের কল্যাণ নিশ্চিত করে নতুন সামাজিক, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক কাঠামো গঠন জরুরি।”

তিনি আরও বলেন, “এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানী, আবরার ফাহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগ আমাকে প্রেরণা জোগায়। আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছি। কোনো বড় দলের পৃষ্ঠপোষকতা নেই, কর্মী-সংগঠন নেই, অর্থও নেই—শুধু জনগণের সমর্থনই আমার শক্তি।”

আসিফ জানান, তিনি শুধু সংসদ সদস্য পদেই নয়, গণভোটেও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবেন। তার ভাষায়, “দেশ সংস্কারের সুযোগ এসেছে অনেক ত্যাগের বিনিময়ে। এই পরিবর্তন বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।”

অন্যদিকে, পদত্যাগ করা আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম নির্বাচনে অংশ নেবেন কি না—এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com