মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

চোট ও নিষেধাজ্ঞায় বিধ্বস্ত রিয়াল, ১২ খেলোয়াড় নিয়ে দুশ্চিন্তায় আলোনসো

  • সবশেষ আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৯ জন সংবাদটি দেখেছেন
চোট ও নিষেধাজ্ঞায় বিধ্বস্ত রিয়াল, ১২ খেলোয়াড় নিয়ে দুশ্চিন্তায় আলোনসো
চোট ও নিষেধাজ্ঞায় বিধ্বস্ত রিয়াল, ১২ খেলোয়াড় নিয়ে দুশ্চিন্তায় আলোনসো

লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সংকটে পড়েছে রিয়াল মাদ্রিদ। চোট ও নিষেধাজ্ঞার কারণে নিয়মিত একাদশের অন্তত ১২ জন খেলোয়াড়কে না পাওয়ার আশঙ্কায় রয়েছেন দলটির কোচ জাবি আলোনসো।

সবচেয়ে আলোচনায় থাকা কিলিয়ান এমবাপ্পে অনুশীলনে ফিরলেও তার মাঠে নামা এখনো অনিশ্চিত। হাঁটুর চোটের পাশাপাশি হাতের একটি আঙুল ভাঙার কারণে ফরাসি ফরোয়ার্ডকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না কোচিং স্টাফ। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আলাভেসের বিপক্ষে এমবাপ্পের খেলার সম্ভাবনা খুবই কম। তবে শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি দলের সঙ্গে ভ্রমণ করতে পারেন।

চোটের কারণে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ পাবে না একাধিক গুরুত্বপূর্ণ ডিফেন্ডারকে। তালিকায় রয়েছেন ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, দানি কার্ভাহাল, ডাভিড আলাবা, ফেরলঁ মেন্ডি ও এদের মিলিতাও। রক্ষণভাগের এই অনুপস্থিতি দলটির ভারসাম্যে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে নিষেধাজ্ঞার কারণে আলাভেসের বিপক্ষে খেলতে পারবেন না ফ্রান গার্সিয়া ও আলভারো কারেরাস। ফলে মোট সাতজন ডিফেন্ডারকে ছাড়া একাদশ সাজাতে হবে আলোনসোকে, যা তাকে রিজার্ভ দল থেকে খেলোয়াড় নামানোর দিকে ঠেলে দিতে পারে।

এছাড়াও মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ফেদেরিকো ভালভের্দে এবং ডিফেন্ডার আন্তোনিও রুডিগার ও ডিন হাউসেনের ম্যাচ খেলা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমানে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। অথচ লিগে সবশেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি। এমন পরিস্থিতিতে চোট ও নিষেধাজ্ঞার চাপ সামলে জয় পাওয়া আলোনসোর জন্য বড় পরীক্ষাই হয়ে দাঁড়িয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com