মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৯.৭ ডিগ্রিতে

  • সবশেষ আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। হিমালয়সংলগ্ন এই এলাকায় উত্তরের হিমশীতল বাতাস ও ঘন কুয়াশার কারণে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে কনকনে শীত শুরু হয়। দিনের বেলায় সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতা আরও বেড়েছে। ফলে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধানও কমে গেছে।

ঘন কুয়াশার কারণে সড়ক ও মহাসড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। শীতের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, বিশেষ করে রিকশা-ভ্যানচালক ও কৃষিশ্রমিকরা। অনেকেই শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন।

শীতের প্রকোপ বাড়ায় তেঁতুলিয়াসহ জেলার বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে। চিকিৎসকরা প্রয়োজনীয় সতর্কতা ও পরামর্শ দিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বর্তমানে তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সামনে আরও তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com