বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফাউল করেও কেন রেফারির নজর এড়িয়ে গেলেন মেসি? প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে, শ্রীমঙ্গলে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণে অংশ নেবেন এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি ছড়ানোর অভিযোগ, থানায় আর্জেন্টিনা সমর্থক কারমাইকেল কলেজে শিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ভারতীয় টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে ব্যবসায়ীদের বিক্ষোভ রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৯ বাংলাদেশি, অসুস্থ শিশুদের নিয়ে মায়ের আকুতি ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় কারাগারে শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা জিসান আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ হরমুজ প্রণালি উন্মুক্তের খবরে তেলের মূল্য পূর্বাভাস কমাল বড় ব্যাংকগুলো

রংপুর–৩ আসনে বিএনপির প্রার্থী সামুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর সদর–৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু–এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।রোববার বিকেলে নগরীর কাচারী বাজার এলাকায় অবস্থিত জেলা নির্বাচন কার্যালয় থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি এবং মহানগর ও জেলা পর্যায়ের নেতারা।এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর–৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল, মহানগর বিএনপির আলহাজ্ব সালেকুজ্জামান সালেক, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর বিএনপির সদস্য রফিকুল ইসলাম, মহানগর মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শফি কামালসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মনোনয়নপত্র উত্তোলন শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল বলেন, বিএনপির পক্ষ থেকে রংপুর সদর–৩ আসনে মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নেতাকর্মীরা আজ তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।তিনি আরও বলেন, আগামী নির্বাচনে রংপুর সদর–৩ আসনে বিএনপি ঐক্যবদ্ধভাবে অংশ নেবে এবং গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের প্রত্যাশা করছে দলটি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com