সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আরপিএমপি পুনাকের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • সবশেষ আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ

কনকনে শীতের তীব্রতায় যখন অসহায় মানুষের কষ্ট বাড়ছে, ঠিক তখনই মানবিক হাত বাড়িয়ে দিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), আরপিএমপি রংপুর।শনিবার (২১ ডিসেম্বর) রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে রংপুর মহানগরীর দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে উপস্থিত ছিলেন— রংপুর মেট্রোপলিটন পুলিশের পুনাক সভানেত্রী মাহমুদা হোসেন, সাধারণ সম্পাদক সায়মা আকতার তানিয়া, কোষাধ্যক্ষ শর্মিষ্ঠা মুকুটমণি চক্রবর্তী, আইন সহায়তা বিষয়ক সম্পাদিকা মহসিনা আকতার,
উৎপাদন ও দপ্তর সম্পাদিকা (প্রশাসন) নিয়তী রায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) নাসরিন আক্তার। শীতবস্ত্র বিতরণকালে পুনাক সভানেত্রী মাহমুদা হোসেন বলেন, “একটু সহানুভূতি, একটু ভালোবাসা—শীতার্ত মানুষের মুখে এনে দিতে পারে উষ্ণ হাসি। পুনাক বিশ্বাস করে, মানবতার সেবাই শ্রেষ্ঠ সেবা।”শীতবস্ত্র পেয়ে উপস্থিত দুস্থ ও অসহায় মানুষ আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে তারা পুনাক এবং আরপিএমপি, রংপুর শাখার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। মানবিক এ উদ্যোগ শহরের অসহায় মানুষের হৃদয়ে এনে দিয়েছে উষ্ণতার ছোঁয়া।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com