সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কুড়িগ্রামে শীতে জনজীবন স্থবির, তাপমাত্রা ১২ ডিগ্রি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ জন সংবাদটি দেখেছেন

উত্তরের জেলা কুড়িগ্রামে আবারও জেঁকে বসেছে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডা। রাত থেকে শুরু হওয়া ঘন কুয়াশা এবং শীতল বাতাসে জেলাজুড়ে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। মঙ্গলবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া বিভাগ বলছে, আগামী কয়েকদিন শীত ও কুয়াশার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

সকাল থেকেই জেলার বিভিন্ন সড়কে ঘন কুয়াশার কারণে গাড়ি চলাচল ব্যাহত হয়। মহাসড়ক ও আঞ্চলিক সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে, ফলে যাত্রীদের পড়তে হয়েছে ভোগান্তিতে। শীতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও চরাঞ্চলের বাসিন্দারা। অনেকে সকালে কাজে বের হতে পারেননি। ঠান্ডার তীব্রতায় স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা মেনতাজ আলী বলেন, “কয়েক দিন তেমন ঠান্ডা ছিল না। আজ হঠাৎ করে শীতল বাতাস শুরু হয়েছে। বিশেষ করে বাতাসের কারণে জনজীবন কাহিল করে তুলেছে।” রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র জানান, “মঙ্গলবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। সামনে কয়েকদিন শীত-কুয়াশার প্রবণতা বাড়তে পারে।”

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com