বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

বক্সিং ডে টেস্টে স্পিনার না রাখার কারণ জানালেন স্মিথ

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ জন সংবাদটি দেখেছেন
বক্সিং ডে টেস্টে স্পিনার না রাখার কারণ জানালেন স্মিথ
বক্সিং ডে টেস্টে স্পিনার না রাখার কারণ জানালেন স্মিথ
বক্সিং ডে টেস্টে কোনো ফ্রন্টলাইন স্পিনার ছাড়াই একাদশ সাজাতে যাচ্ছে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভেন স্মিথ নিশ্চিত করেছেন, মেলবোর্নে চার পেসার নিয়ে খেলবে স্বাগতিকরা।

চোটের কারণে অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন এই ম্যাচে নেই। অন্যদিকে ব্যাকআপ স্পিনার টড মারফিকেও একাদশে রাখা হয়নি।

পিচ ও আবহাওয়ার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।ক্রিসমাস ডেতে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে স্মিথ জানান, উইকেট পরিদর্শনের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষায়, ‘আমরা চার পেসার নিয়েই খেলতে যাচ্ছি। উইকেট বেশ সবুজ, প্রায় ১০ মিলিমিটার ঘাস রয়েছে।

এতে সিমারদের জন্য সহায়তা থাকবে।’আবহাওয়াও ফাস্ট বোলারদের পক্ষে যেতে পারে। প্রথম তিন দিনে তাপমাত্রা তুলনামূলক কম এবং আকাশ মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। ‘এমন পরিস্থিতিতে উইকেটে বল নড়াচড়া করবে বলেই মনে হচ্ছে,’ যোগ করেন স্মিথ।

টড মারফিকে বাদ দেওয়া নিয়ে কোনো বিতর্ক না থাকার কথাও স্পষ্ট করেছেন অজি অধিনায়ক। ‘এটা তার দক্ষতা নিয়ে নয়। বর্তমান উইকেটগুলো স্পিনের চেয়ে সিমের জন্য বেশি সহায়ক। নাথান লায়ন থাকলেও হয়তো একই সিদ্ধান্তই নেওয়া হতো,’ বলেন তিনি।

এদিকে দলে যুক্ত হওয়ায় পেসার রিচার্ডসন একাদশে খেলার দৌড়ে রয়েছেন।

‘ও ইংল্যান্ডের বিপক্ষে আগেও ভালো করেছে। পেসে সুইং ও সিম করাতে পারে, ওকে দলে পাওয়া আমাদের জন্য ইতিবাচক,’ বলেন তিনি। অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনের পারফরম্যান্স নিয়েও আশাবাদী স্মিথ। এখন পর্যন্ত সিরিজে রান কম পেলেও তার সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক।এছাড়া, অ্যাডিলেড টেস্টে ভেস্টিবুলার সমস্যার কারণে না খেলতে পারা স্মিথ নিজেও এখন পুরোপুরি ফিট বলে জানিয়েছেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com