বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

অস্ট্রেলিয়াকে ১৫২ রানে অলআউট করার পর ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ জন সংবাদটি দেখেছেন
অস্ট্রেলিয়াকে ১৫২ রানে অলআউট করার পর ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড
অস্ট্রেলিয়াকে ১৫২ রানে অলআউট করার পর ব্যাটিং বিপর্যয়ে ইংল্যান্ড
মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে রীতিমতো ভেঙে পড়েছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের দল মাত্র ৪৫.২ ওভারে ১৫২ রান তুলে অলআউট হয়ে গেছে। ঘরের মাঠে অ্যাশেজে এর চেয়ে কম ওভারে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ইতিহাসে মাত্র দুবার। কাকতালীয়ভাবে দুবারই ঘটনাস্থল ছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড।

ইংল্যান্ডের হয়ে পেসার জশ টাং ৪৫ রানে নিয়েছেন ৫ উইকেট। তার শিকার হয়েছেন জ্যাক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড। স্মিথের বিপক্ষে টাং যেন অপ্রতিরোধ্য—পেশাদার ক্রিকেটে স্মিথের বিপক্ষে পাঁচ ইনিংস বোলিং করে পাঁচবারই তাকে আউট করেছেন এই ইংলিশ পেসার। মেলবোর্ন টেস্টে ১৯৯৮ সালের পর এই প্রথম কোনো ইংলিশ বোলার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন।

ইনিংসের শুরু থেকেই অস্ট্রেলিয়াকে চাপে রাখেন ইংল্যান্ডের পেসাররা। দলীয় ২৭ রানে ট্রাভিস হেড (১২) আউট হন গাস অ্যাটকিনসনের বলে। এরপর দ্রুতই ভাঙে টপ অর্ডার। ওয়েদারাল্ড (৩১) ও লাবুশেনকে (৩৪) দ্রুত ফেরান টাং।

আজ ৬ রানে আউট হওয়া লাবুশেন টেস্টে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ৩৭ ইনিংস আগে। অধিনায়ক স্মিথও (৯) উইকেটে বেশি সময় টিকতে পারেননি। ২০০০ সালের পর ঘরের মাঠে লাঞ্চের আগে আজ দ্বিতীয়বার চার উইকেট হারাল অস্ট্রেলিয়া। আগেরবার ২০১৬ সালে হোবার্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, সেবার লাঞ্চে স্কোর ছিল ৬ উইকেটে ৪৩।

মিডল অর্ডারে নামা উসমান খাজা কিছুটা ২৯ রানে আউট হন অ্যাটকিনসনের বলে।

আউট হওয়ার আগে তিনি ছুঁয়েছেন টেস্ট ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করার ব্যক্তিগত মাইলফলক।৯১ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে কিছুটা লড়াই দেখায় অস্ট্রেলিয়া। মাইকেল নেসার ও ক্যামেরন গ্রিন গড়েন ৪৫ রানের জুটি। তবে ব্রাইডন কার্সের সরাসরি থ্রোতে রানআউট হয়ে ১৭ রান করে ফেরেন গ্রিন। নেসার করেন দলের সর্বোচ্চ ৩৫ রান।

অজিরা ১৫২ রানে অলআউট হওয়ার পর মাঠে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ডও। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মাত্র ৭৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে থ্রি লায়নসরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com