বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

খালেদা জিয়ার ৩ আসনে ভোট নিয়ে যা জানাল ইসি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৭ জন সংবাদটি দেখেছেন

বগুড়া, ফেনী ও দিনাজপুরের তিনটি আসনে ভোটগ্রহণ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি চেয়ারপারসন Begum Khaleda Zia-এর মৃত্যু হলেও নির্বাচন কার্যক্রমে এর কোনো প্রভাব পড়বে না বলে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা জানিয়েছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রিটার্নিং অফিসাররা জানান, ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল গত সোমবার। তবে মনোনয়নপত্র বাছাইয়ের আগেই মঙ্গলবার ভোর ৬টায় তার মৃত্যু হয়।

নির্বাচনী বিধি অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনের নির্বাচন বাতিল করে পুনঃতফসিল ঘোষণা করার বিধান রয়েছে। কিন্তু খালেদা জিয়ার মৃত্যু মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের আগেই হওয়ায় তার মনোনয়নপত্র স্থগিত থাকবে, নির্বাচন কার্যক্রম বন্ধ হবে না বলে জানান রিটার্নিং অফিসাররা।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩—এই তিনটি আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা পড়েছে। সোমবার ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন।

ইসি সূত্রে জানা গেছে, বগুড়া-৭ আসনে মোট ৫ জন, দিনাজপুর-৩ আসনে ১০ জন এবং ফেনী-১ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসব আসনে বিএনপির একাধিক প্রার্থী থাকলেও এখনো যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়েছে, যা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com