সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

কলা হাটে বালুবাহী ট্রাক উল্টে নিহত ৪, আহত অন্তত ২০

  • সবশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১০৯ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় ব্যস্ত কলা হাটের ভেতরে বালুবাহী ট্রাক উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে রাজশাহী–ঢাকা মহাসড়কসংলগ্ন ঝলমলিয়া কলা হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— চারঘাট উপজেলার ইসলাম উদ্দিন, নাটোর জেলার মুনক প্রামাণিক, সিয়াম ও সেন্টু। গুরুতর আহত রায়হানুল ইসলাম পুঠিয়া উপজেলার বাসিন্দা। দুর্ঘটনায় তার হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, রাজশাহী থেকে নাটোরগামী একটি বালুবাহী ট্রাক পথে অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়ায়। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ঝলমলিয়া কলা হাটের ভেতরে ঢুকে উল্টে যায়। এ সময় হাটে অবস্থানরত চারজন কলা ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও অন্তত ২০ জন। খবর পেয়ে পুঠিয়া ও নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। ওসি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। উদ্ধারকাজ শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com