সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

পলাশবাড়ীতে বাস–ট্রাকের সংঘর্ষে দুজন নিহত, আহত অন্তত ১২

  • সবশেষ আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৩৮ জন সংবাদটি দেখেছেন

আরএনবি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। শুক্রবার (২ জানুয়ারি) সকালে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের গড়েয়া ব্রিজের সামনে গাইবান্ধা–পলাশবাড়ী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন বাসের হেলপার মূসা আকন্দ (২৫) এবং যাত্রী জামিল হোসেন (২০)। মূসা আকন্দ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ি সন্তোলা গ্রামের মো. গণি আকন্দের ছেলে। জামিল হোসেন রংপুরের পীরগঞ্জ উপজেলার ধনাশলা গ্রামের মো. হারুন মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাইবান্ধার দিকে যাওয়ার সময় সিমেন্টবোঝাই একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে পাশাপাশি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং বাসের অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পলাশবাড়ী থানা পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com