আরএনবি ডেস্কঃরংপুর মহানগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (৩ জানুয়ারি) টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত বিদ্যুৎ লাইনের সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়— বিকন মোড়, ঠিকাদার পাড়া, পানাম মোড়, সিঙ্গার শোরুম এলাকা, নেসকো অফিস-১, নুরপুর, গুপ্তপাড়া, পুরাতন পাসপোর্ট অফিস, খরমপট্টি ব্রিজ, নার্সারি, মাছুয়াপাড়া, বৈরাগী পাড়া, কামালগাছনা, চিড়ার মিল, ভ্যাট অফিস, জি এল রায় রোড ও আড়ং শোরুমসংলগ্ন এলাকা।নেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতেই এই সাময়িক শাটডাউন দেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও জানানো হয়েছে।