সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

উলের পোশাক পরলেই চুলকানি? জেনে নিন কারণ ও সমাধান

  • সবশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ জন সংবাদটি দেখেছেন

দেশে তীব্র শীতের কারণে উলের পোশাক ব্যবহারে বেড়েছে চুলকানি ও ত্বকের অস্বস্তির অভিযোগ। চিকিৎসকদের মতে, উলের অমসৃণ তন্তু, কাপড়ে ব্যবহৃত রং বা রাসায়নিক এবং ঘাম জমে থাকার কারণেই মূলত এই সমস্যা দেখা দেয়।

বিশেষজ্ঞরা জানান, সংবেদনশীল বা শুষ্ক ত্বকের মানুষেরা উলের পোশাক সরাসরি পরলে বেশি ঝুঁকিতে থাকেন। সাধারণ ইরিটেশনে সোয়েটার খুলে ফেললে চুলকানি কমে গেলেও অ্যালার্জির ক্ষেত্রে লাল দাগ, ফুসকুড়ি বা তীব্র চুলকানি দীর্ঘস্থায়ী হতে পারে।

এই সমস্যা এড়াতে সোয়েটারের নিচে সুতির পাতলা পোশাক পরা, নতুন উলের কাপড় ব্যবহারের আগে ধুয়ে নেওয়া এবং নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি নরম ফাইবারের পোশাক বেছে নেওয়ার কথাও বলা হয়েছে।

শীতে স্বস্তিতে থাকতে উষ্ণতার পাশাপাশি ত্বকের যত্ন নেওয়াও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com