মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
৯৩ শিক্ষানবিশ এএসপিকে বদলি রাজধানী থেকে গ্রেপ্তার সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম চা শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ এক যুবককে একসঙ্গে বিয়ে করেছেন তিন বোন চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অক্টোবরে ভারতে খেলতে পারে ব্রাজিল, আলোচনায় বাংলাদেশও বিরামপুর সীমান্তে ৯ নারীকে ‘পুশ-ইন’ চেষ্টার অভিযোগ, প্রতিহত করল বিজিবি সেকেন্ড-হ্যান্ড স্মার্টফোন কেনার আগে যে ৭ বিষয় অবশ্যই যাচাই করবেন সান্তোসের ম্যাচ চলাকালে পোকার টুর্নামেন্টে নেইমার, নেটদুনিয়ায় বিতর্ক

আগামীকাল জকসু নির্বাচন, সকাল সাড়ে ৮টায় শুরু ভোটগ্রহণ

  • সবশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ জন সংবাদটি দেখেছেন
আগামীকাল জকসু নির্বাচন, সকাল সাড়ে ৮টায় শুরু ভোটগ্রহণ

রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ নিরাপত্তা ও প্রবেশসংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এর আগে একাধিকবার সময় পরিবর্তনের পর গত বছরের ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে ভোটের দিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হলে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরবর্তীতে দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আরেক দফা জরুরি সিন্ডিকেট সভা ডেকে আগামী ৬ জানুয়ারি নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা নিরাপত্তা নির্দেশনায় বলা হয়েছে, ভোট দিতে আসা শিক্ষার্থীরা কেবল ১ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন। ভোট প্রদান শেষে শিক্ষার্থীদের ২ ও ৩ নম্বর গেট ব্যবহার করে ক্যাম্পাস ত্যাগ করতে হবে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময়ের আগেই শুধুমাত্র ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। প্রবেশের সময় সবাইকে অবশ্যই পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ক্যাম্পাসের বাইরে যাতায়াত করতে দেওয়া হবে না।

জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি ভোটকেন্দ্র এবং হল সংসদের জন্য পৃথক একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ শিক্ষার্থীর জন্য একটি করে ভোটিং বুথ স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণ শেষে ছয়টি ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com