শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শনে আজ লালমনিরহাটে ৩ মন্ত্রী আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ২০০-এর বেশি নেতাকর্মী ক্লাসে দুই শিক্ষার্থী, বিদ্যালয়ে মাসে ব্যয় ৩ লাখ টাকা রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে ‘একজন মেয়ে কীভাবে চলবে, তা নির্ধারণের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি’ : মারদিয়া মমতাজ রংপুরসহ ৫ বিভাগে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, দ্রুত একনেকে যাচ্ছে প্রকল্প : পানিসম্পদ মন্ত্রী তিস্তা ব্যারেজে তিন মন্ত্রীর পরিদর্শন, মহাপরিকল্পনা নিয়ে বাড়ছে প্রত্যাশা সোনার দাম ভরিতে আরও কমলো ৪ হাজার ৩৭৪ টাকা সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিপাক্ষিক বৈঠক স্থগিত

জকসু নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে নারী ভোটারদের সরব উপস্থিতি

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ জন সংবাদটি দেখেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি)। সকাল ৯টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। ভোট শুরুর পর থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নারী শিক্ষার্থীদের দীর্ঘ সারি চোখে পড়েছে।

সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি লক্ষ্য করা গেছে। নির্বাচনী কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বেশিরভাগ কেন্দ্রে নারী শিক্ষার্থীরাই আগে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভোটকেন্দ্রে নিবন্ধিত ৪৬৯ ভোটারের মধ্যে ৩৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ ছাড়া মার্কেটিং ও ফিন্যান্স বিভাগের প্রতিটি কেন্দ্রে এ সময় পর্যন্ত প্রায় ৫০টি করে ভোট পড়ে, যার বড় অংশই নারী ভোটারদের বলে জানান দায়িত্বরত কর্মকর্তারা।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এ সময়ের মধ্যে যারা লাইনে দাঁড়িয়ে থাকবেন, তারাও ভোট দেওয়ার সুযোগ পাবেন।

এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ৩৯টি ভোটকেন্দ্রে মোট ১৭৮টি বুথ স্থাপন করা হয়েছে। এতে কেন্দ্রীয় সংসদের জন্য ১৬ হাজার ৬৪৫ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি হল সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন আরও ১ হাজার ২৪২ জন শিক্ষার্থী।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, জকসুর ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। এছাড়া হল সংসদের ১৩টি পদের জন্য লড়ছেন ৩৩ জন প্রার্থী। হলের শিক্ষার্থীরা হল সংসদের পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্যও পৃথকভাবে ভোট দিচ্ছেন।

ভোটগ্রহণ শেষে ছয়টি ওএমআর মেশিনের মাধ্যমে ব্যালট গণনা করা হবে। ফলাফল ঘোষণা করা হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এবং তা এলইডি স্ক্রিনে সরাসরি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্তৃপক্ষ আশা করছে, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফল প্রকাশ সম্পন্ন হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com