বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : আসিফ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৬ জন সংবাদটি দেখেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চিহ্নিত সন্ত্রাসীদের জেলের বাইরে রেখে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোটের উপযোগী পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আসিফ।

তিনি বলেন, প্রশাসনের একটি অংশ নির্দিষ্ট একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে। জনগণের রায় প্রতিষ্ঠার আগেই সরকারি কর্মকর্তাদের একটি দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎকে তিনি গণতন্ত্রের জন্য অশনিসংকেত হিসেবে উল্লেখ করেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়েও নিরপেক্ষতা বজায় রাখা হয়নি দাবি করে তিনি বলেন, রিটার্নিং অফিসাররা বড় দলের পক্ষে কাজ করেছেন। এমন পরিস্থিতিতে ইসির ওপর পূর্ণ আস্থা রাখতে পারছে না এনসিপি বলেও জানান তিনি।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com