সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

তীব্র শীতে কাঁপছে তেঁতুলিয়া

  • সবশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ জন সংবাদটি দেখেছেন

হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে তীব্র শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া। বুধবার (৭ জানুয়ারি) সকাল ৬টায় এখানে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। আগের দিন মঙ্গলবার সকালে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়ায় রাত থেকে সকাল পর্যন্ত প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে।

কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শীতের কারণে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, জ্বরসহ শীতজনিত রোগের প্রকোপও বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, এলাকায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আরও কয়েকদিন তীব্র শীত অনুভূত হতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com