মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিতমারীতে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ, ছুরিকাঘাতে কিশোর নিহত ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করার আবেদন খারিজ পীরগঞ্জে মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনে সেমিনার অনুষ্ঠিত রোগী হয়রানির অভিযোগে দালালকে দিয়ে ড্রেন পরিষ্কার করালো ছাত্রদল ছয় দফা দাবিতে রংপুরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ও মানববন্ধন মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ মৃত্যুর ঘটনায় দুই আসামি গ্রেপ্তার নির্বাচিত হওয়ার একদিন পরই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ মীর শাকরুল আলম সীমান্তের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বাজেটের অর্থ অপচয়ের অধিকার কাউকে দেয়নি জনগণ: চরমোনাই পীর সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

রংপুরসহ উত্তরে বাড়ছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ৫ ডিগ্রিতে

  • সবশেষ আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ জন সংবাদটি দেখেছেন

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলা শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে আরও তীব্র রূপ নিতে পারে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের কয়েকটি এলাকায় তাপমাত্রা নেমে যেতে পারে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে।

বুধবার (৭ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে এই আশঙ্কার কথা জানান কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই শৈত্যপ্রবাহের প্রভাব আরও জোরালো হতে পারে। ভোর ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, আগামী শনিবার (১০ জানুয়ারি) ও রোববার (১১ জানুয়ারি) শৈত্যপ্রবাহ আরও ভয়াবহ হতে পারে। ওই সময় এসব অঞ্চলে তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি জানান, বুধবার সকাল ৬টায় রাজশাহীতে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি, যশোরে ৭ দশমিক ৪, পঞ্চগড়ে ৮ দশমিক ২ এবং ঢাকায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া তিনি উল্লেখ করেন, বুধবার সকাল পর্যন্ত দেশের ৮টি বিভাগের মধ্যে অন্তত ৫টি বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে, যা আগামী দিনগুলোতে আরও বিস্তৃত হতে পারে।

 

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© All rights reserved © 2025 rnbnews24
Theme Download From ThemesBazar.Com